Women's wing affiliated with Bangladesh Nationalist Party - BNP bnpbd.org ↗

বাংলাদেশ জাতীয়তাবাদীমহিলা দল
Organizational Activities

কর্মজীবী নারীদের মর্যাদা রক্ষার দাবিতে বগুড়ায় মহিলা দলের প্রতিবাদ সমাবেশ ও মিছিল

কর্মজীবী নারীদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বগুড়ায় প্রতিবাদ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বগুড়া জেলা শাখা।

আজ মঙ্গলবার দুপুরে জেলা মহিলা দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি শহীদ খোকন পার্ক থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট সাতমাথা প্রদক্ষিণ করে নবাববাড়ি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা রহমান। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। সমাজ, অর্থনীতি ও জাতীয় উন্নয়নে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কর্মজীবী নারীসহ সব নারীর সম্মান, মর্যাদা ও অধিকার রক্ষা করা জরুরি।

তিনি আরও বলেন, ধর্মীয় মূল্যবোধেও নারীর সম্মান ও মর্যাদার গুরুত্ব রয়েছে। নারীদের নিয়ে কোনো ধরনের অবমাননাকর বক্তব্য গ্রহণযোগ্য নয়। কর্মজীবী নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাঁদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করা সবার দায়িত্ব।

নাজমা রহমান বলেন, নারীর অধিকার ও মর্যাদার প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সব সময় সোচ্চার থাকবে। নারীর প্রতি অসম্মানজনক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি নারীসমাজের অধিকার ও সামাজিক মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা কর্মজীবী নারীদের অবদান, নারী-পুরুষের মর্যাদা এবং সামাজিক ও রাজনৈতিক পরিসরে নারীর নিরাপদ অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বগুড়া জেলা শাখার এ কর্মসূচিতে নারীর সম্মান, অধিকার ও মর্যাদা রক্ষার দাবি জানানো হয়।

Share:

Join the movement for women's rights & democracy

Become a member of Bangladesh Jatiyatabadi Mohila Dal and stand with the women of Bangladesh.