Women's wing affiliated with Bangladesh Nationalist Party - BNP bnpbd.org ↗

বাংলাদেশ জাতীয়তাবাদীমহিলা দল
News

দীর্ঘ ১৭ বছর পর বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কেন্দ্রীয় কার্যালয়ে বসেছেন।

দীর্ঘ সতেরো বছর পর– আজ ২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার বিকেল ৪টা ৭মিনিটে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 

এরআগে বেলা ৩টায় তিনি গুলশান এভিনিউ’র ১৯৬ নম্বর বাসভবন থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্য রওনা করেন।

জনাব তারেক রহমান বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছালে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

এসময় বিএনপি চেয়ারপার্সন-এর উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম ও দলের যুগ্ম-মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share:

Join the movement for women's rights & democracy

Become a member of Bangladesh Jatiyatabadi Mohila Dal and stand with the women of Bangladesh.